লক্ষ্য ও উদ্দেশ্য

দ্য হুইসেল (The Whistle) একটি স্বাধীন অনুসন্ধানী নিউজরুম

সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে আমরা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির গভীরে অনুসন্ধান করি এবং জনস্বার্থে সেই গোপন সত্য প্রকাশ করি। আমাদের মূল লক্ষ্য হলো অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে ক্ষমতার জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনসাধারণের তথ্যের অধিকার সুরক্ষিত রাখা।

দ্য হুইসেলের লক্ষ্য ও মূল্যবোধকে সমর্থন করার শর্তে আমরা দাতা সংস্থার অনুদান গ্রহণ করি এবং তা স্বচ্ছতার ভিত্তিতে ব্যয় করি। কোনো অনুদান আমাদের সম্পাদকীয় সিদ্ধান্তে প্রভাব ফেলে না— কোন বিষয়ে অনুসন্ধান হবে, কী প্রকাশিত হবে এবং কখন হবে, সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সম্পাদকীয় টিমের।

দীর্ঘমেয়াদে আমরা পাঠক-দর্শক মেম্বারশিপ ও জনসাধারণের সরাসরি অনুদানের ওপর ভিত্তি করে একটি আরও স্বনির্ভর মডেলে যেতে চাই। কারণ যে সাংবাদিকতা পাঠকের কাছে দায়বদ্ধ, তার টিকে থাকার ভিত্তিও পাঠকই হওয়া উচিত।

দ্য হুইসেল পরিচালিত হয় দ্য হুইসেল লিমিটেড-এর মাধ্যমে, যা বাংলাদেশে একটি নিবন্ধিত প্রতিষ্ঠান।